বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
বিশ্বকাপ ফুটবল ২০২৬, দেখে নিন কে কোন গ্রুপে ২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে ফিফা  বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আলোচনার মাধ্যমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের নাটোরের সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা কচুশাখের উপকারীতা কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার
ভিডিও নিউজ
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক [  ] বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের কাজিপুরে রাষ্ট্রীয় সম্মাননায় ২ জন মুক্তিযোদ্ধাকে চির বিদায়
/ ১০২ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

বিউগলের করুন সূর আর সশস্ত্র সালামে চির বিদায় দিলেন কাজিপুর উপজেলার বীরশুভগাছা গ্ৰামের
বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম এবং দোয়েল গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (মাষ্টার)। তারা মহান স্বাধীনতা যুদ্ধের গর্বিত সৈনিক ছিলেন। এবং দেশের বিভিন্ন স্থানে যুদ্ধ করেন।

 

 

শুক্রবার ১৩ জুন সকালে মৃত মুক্তিযোদ্ধােদের কফিনে পৃথকভাবে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এবং থানা পুলিশের চৌকস একটি দল। সহযোদ্ধারা জানান, মহান স্বাধীনতা যুদ্ধে তারা ভারতে প্রশিক্ষণ গ্ৰহণ করে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সমরে অংশ নেন।

 

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলার ঘাটিশুভগাছা গ্ৰামের মৃত সোনাউল্ল্যাহ মন্ডলের সন্তান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধ শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি নেন এবং সম্মানের সাথে অবসর গ্রহণ করেন। গত প্রায় ১ মাস আগে সিমান্তবাজারস্থ নিজ বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তার মাথায় জরুরি অস্ত্রপাচার করা হয়। বগুড়ার চান্দাইকোনায় মেয়ের বাসায় গত ১২ জুন বিকেলে মৃত্যুবরণ করেন তিনি।
উপজেলার বাংলাবাজার মার্কাস মসজিদ প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি ব্যক্তি জীবনে ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।

 

 

দোয়েল গ্ৰামের মৃত রফাত উল্লাহ সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন যুদ্ধ পরবর্তী দেশ গড়তে শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করেন। এবং অবসর জীবন যাপন করছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। গত ১২ জুন ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। দোয়েল কবরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা শেষে তাকে দাফন করা হয়। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডার,  সদস্য, বিভিন্ন নেতৃবৃন্দ ও সন্তান কমান্ডসহ স্থানীয় জনসাধারণ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।