মোঃ মহিম ইসলাম, মোংলাঃ
সুন্দরবনের কাগাদোবেকি থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।
১২ জানুয়ারি (সোমবার) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টেশন কাগাদোবেকি কর্তৃক খুলনার কয়রা থানাধীন, সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংস এবং ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকি কর্তৃক খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের মাংস এবং ফাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।তিনি আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.