প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালীঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণ করেছে নোয়াখালী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।
এসময় তিনি শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর,অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম ইমরান খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। স্বাধীনতা দিবসে এই শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচি নোয়াখালী জেলা পুলিশের দেশপ্রেম, দায়িত্ববোধ এবং জাতির প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে প্রশংসিত হয়েছে স্থানীয়দের মাঝে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.