মজিবুর রহমান রুবেল, প্রচার সম্পাদক, নোয়াখালী জেলা জেএসডিঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রতিষ্টাকালীন সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের প্রাক্তন জননন্দিত চেয়ারম্যান, মরহুম আমিনূর রসূল দুলাল চেয়ারম্যান এর কবর জিয়ারত, ফাতেহা পাঠ করে দোয়া করেন এবং ফুলেল শ্রদ্ধান্জলী প্রদান করেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জেএসডি সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, জেলা জে এস ডির সহ-সভাপতি আলাউদ্দিন খান চেয়ারম্যান, বেগমগঞ্জ উপজেলা জে এস ডির সভাপতি গোলাম রব্বানী, জে এস ডি সাধারণ সম্পাদক ২ নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, সোনাইমুড়ী উপজেলা জে এস ডির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জাতীয় যুবো পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্বপন, নোয়াখালী জেলা জে এস ডির প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেল, ১ নং আমানুল্লাহপুর ইউনিয়ন জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান আল্লাহ্ আমাদের প্রিয় লিডার, জনাব আমিনূর রসূল দুলাল ভাই কে জান্নাতবাসী করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.