মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে ৫০ ব্যাটালিয়ান বিজিবি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে বেউরঝাড়ী নামক স্থানে একটি বিশেষ টহলদল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বিওপি বেউরঝাড়ী নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ জন আসামীকে ১৫০ পিজ ভারতীয় নেশা জাতীয় ডেস্কামেথাসন ট্যাবলেট ও আইটেল মোবাইল ফোন ১টি, জিপি সিম ১টি, ভারতীয় সিম ১টি, বাইসাইকেল সহ আটক করতে সক্ষম হয়, আর অপর এক পলাতক আসামি, সুবুর আলী (৩০) পিতাঃ লিয়াকত আলী, গ্ৰামঃ দক্ষিন জিয়া বাড়ি, পোস্টঃ মোড়োল হাট, থানাঃ বালিয়াডাঙ্গী, জেলাঃ ঠাকুরগাঁও পালিয়ে যায় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি ইয়াসিন আলী (৪০), পিতাঃ মৃত ওয়াজেদ আলী, গ্রামঃ তের আলী , পোস্টঃ হরিনমারি, থানাঃ বালিয়াডাঙ্গী জেলাঃ ঠাকুরগাঁও।
বিগত ০৭ মাস থেকে তিনি এই কাজের সাথে জড়িত আছেন এবং (১ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে বিক্রির উদ্দেশ্যে ৩৮০/ ৭ এস হতে আনুমানিক ১.৫ কিমি বাংলাদেশ অভ্যন্তরে বেউরঝাড়ী নামক স্থানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকদ্রব্য ও যাবতীয় মালামাল সহ আজ (২ জানুয়ারি) শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে ।
ঠাকুরগাঁও এর ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.