বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
বিশ্বকাপ ফুটবল ২০২৬, দেখে নিন কে কোন গ্রুপে ২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে ফিফা  বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আলোচনার মাধ্যমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের নাটোরের সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা কচুশাখের উপকারীতা কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার
ভিডিও নিউজ
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক [  ] বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গায় লাইনচ্যুত বগি উদ্ধার, ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
/ ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২:৩০ পূর্বাহ্ন

 

 

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিসঃ

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বগিগুলো সরিয়ে নেওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের (এসকে টু ডাউন) আটটি বগি লাইনচ্যুত হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ের সহকারী প্রকৌশলী চাদ আহমেদ বলেন, সকাল থেকে খুলনা ও পার্বতীপুর থেকে আসা দুটি দল উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১টার মধ্যে লাইন থেকে আটটি বগি অপসারণ করা হয়। পরে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান হিসেবে আছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন। তদন্তের পর জানা যাবে এ ঘটনায় চালকের কোনো গাফিলতি ছিল কি না।

উদ্ধারকারী দলের প্রধান পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, সবগুলো বগি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এটি নিছক দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।