রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
যেসব নোবেলজয়ীকে জেলে যেতে হয়েছিল
/ ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪:৩০ পূর্বাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন বাংলাদেশের একটি আদালত। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ১ জানুয়ারী ২০২৪ সোমবার তাঁর বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছিল । তবে নোবেল জয়ের আগে বা পরে কারাদণ্ড পাওয়া একমাত্র ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস নন।

ড. ইউনূস ছাড়াও নোবেলজয়ীকে কারাদণ্ড দিয়েছে ভারত, বেলারুশ, মিয়ানমার, জার্মানি, চীন ও ইরান। তাঁরা হলেনঃ ভারতের অভিজিৎ ব্যানার্জি, ইরানের নার্গিস মোহাম্মদি, জার্মানির কার্ল ভন ওজিয়েতস্কি, মিয়ানমারের অং সান সু চি, চীনের লিও শাওবো এবং বেলারুশের আলেস বেইলিয়াৎস্কি।

মজার ব্যাপার হলো, অভিজিৎ ব্যানার্জি ছাড়া বাকি সবাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অভিজিৎ নোবেল জিতেছেন অর্থনীতিতে। অভিজিৎ ব্যানার্জি, নার্গিস মোহাম্মদি, কার্ল ভন ওজিয়েতস্কি, অং সান সু চি, লিও শাওবো ও আলেস বেইলিয়াৎস্কি।

অভিজিৎ ব্যানার্জিঃ
অভিজিৎ ব্যানার্জি ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। শিক্ষাজীবনে তাঁকে একবার জেলে যেতে হয়েছিল। সময়টা ১৯৮৩ সাল। তখন অভিজিৎ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এমএ ক্লাসের শিক্ষার্থী। এক ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে ১০ দিন কারাগারে কাটাতে হয়েছিল। তা-ও আবার ভারতের আলোচিত তিহার জেলে রাখা হয়েছিল তাঁকে।

নার্গিস মোহাম্মদিঃ
ইরানের অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে শান্তিতে নোবেল পান। কিন্তু নোবেল পুরস্কার গ্রহণের জন্য তিনি অসলো যেতে পারেননি। কারণ, সে সময়টায় তাঁকে কারান্তরে কাটাতে হয়েছে। ইরান সরকার ২০২১ সাল থেকে তাঁকে কারাগারে বন্দী করে রেখেছে। এমনকি নোবেল জয়ের পরও তাঁর ওপর থেকে শাস্তির খড়্গ নামেনি।

কার্ল ভন ওজিয়েতস্কিঃ
জার্মান নাগরিক ও সাংবাদিক কার্ল ভন ওজিয়েতস্কি ১৯৩৫ সালে শান্তিতে নোবেল জেতেন। কিন্তু তিনিও নোবেল পুরস্কার নিজ হাতে গ্রহণ করতে পারেননি। কারণ, সেই সময়টাতে তিনি নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন। অবশ্য পরেও আর কোনো দিন তিনি সেই পুরস্কার হাতে পাননি। ১৯৩৯ সালে কার্ল বন্দী অবস্থায়ই মারা যান।

অং সান সু চিঃ
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ১৯৯১ সালে যখন নোবেল পুরস্কার পান তখন তিনি গৃহবন্দী। পরে কয়েক দফায় তিনি মিয়ানমারে সরকারও গঠন করেন। কিন্তু সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। ২০২২ সালে দেশটির আদালত সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দেন।

লিও শাওবোঃ
চীনের রাজনৈতিক ভিন্নমতাবলম্বী লিও শাওবো ২০১০ সালে নোবেল জেতেন। এর আগেই তাঁকে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের দায়ে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল চীন সরকার। ২০১৭ সালে কারাবন্দী অবস্থায় ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মারা যান চীনেরই একটি হাসপাতালে।

আলেস বেইলিয়াৎস্কিঃ
২০২২ সালে নোবেল জেতেন বেলারুশের অধিকারকর্মী আলেস বেইলিয়াৎস্কি। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে তাঁকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

তথ্যসূত্র: এনডিটিভি, এএফপি ও এনপিআর

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।