রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Headline
চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের আত্মহত্যা 
ভিডিও নিউজ
সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান গাইবান্ধার পলাশবাড়ীতে রামমুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে এমপি কামরুজ্জামান সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
বিজয়ের ১ম সপ্তাহেই ট্রাম্পের গুরুত্বপূর্ণ ৫ পদক্ষেপ
/ ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউসে ফিরে আসার প্রস্তুতি দ্রুত গতিতে সম্পন্ন করছেন। শুরুর দিকেই তার অগ্রাধিকারগুলো চিহ্নিত করেছেন, যা ইতিমধ্যে ওয়াশিংটন এবং বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথম সপ্তাহেই উল্লেখযোগ্য ৫টি পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দ্রুত সিদ্ধান্তগুলো থেকে ভবিষ্যৎ প্রশাসনের রূপরেখা স্পষ্ট হয়েছে।

নির্বাচনে জয়লাভের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ দল বা টপ টিম গঠন শুরু করেন। মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নাম চূড়ান্ত করেছেন, যাদের নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন। এ ছাড়া হোয়াইট হাউসের উপদেষ্টা এবং কয়েকজন সিনিয়র সহযোগী নিয়োগ দিয়েছেন। তবে এ নিয়োগগুলো শুধু প্রশাসনিক নয়, এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশেষতঃ যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা ট্রাম্পের প্রশাসনের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন।

ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এমন একজনকে মনোনীত করেছেন, যিনি অনাকাঙ্ক্ষিত সামরিক কর্মকর্তাদের সরিয়ে দিয়ে নতুন নীতি প্রণয়নের কথা বলেছেন। এর মাধ্যমে সামরিক বিভাগে একটি শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর কাঠামো তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনীত করেছেন ট্রাম্প। তিনি আমেরিকার স্বাস্থ্য সংস্থাগুলোর দুর্নীতি দূর করার অঙ্গীকার করেছেন। এমনকি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কিছু বিভাগ পুরোপুরি বাতিল করার পরিকল্পনাও সামনে এনেছেন।

উপদেষ্টা হিসেবে ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের নেতৃত্বে ‘সরকারি দক্ষতা বিভাগ’ গঠনের পরিকল্পনা করা হয়েছে, যা সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর দিকে জোর দেবে।

ট্রাম্প বলেছেন, ‘আমরা এমন একটি সরকার তৈরি করতে চাই, যা দক্ষতার সঙ্গে কাজ করবে এবং জনগণের অর্থের অপচয় রোধ করবে।’

ট্রাম্পের এই সিদ্ধান্তগুলো তার প্রশাসনের কার্যক্রমে একটি বড় ধরনের ঝাঁকুনি দেওয়ার বার্তা বহন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিতীয় মেয়াদে তিনি আরও সাহসী এবং প্রভাবশালী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন।
সূত্রঃ বিবিসি

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।