রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের আত্মহত্যা 
ভিডিও নিউজ
সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান গাইবান্ধার পলাশবাড়ীতে রামমুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে এমপি কামরুজ্জামান সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
বৃটেনের কার্ডিফের শহীদ মিনারে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির মহান বিজয় দিবস উদযাপন
/ ২৭৬ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল ও
মাল্টিন্যাশনাল বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মাধ্যমে ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার বাংলাদেশের ৫৩তম মহাণ বিজয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সফলভাবে উদযাপন করা হয়েছে।

কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ শহীদ মিনার কমিটির সেক্রেটারি মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি ব্যাক্তিত্ব মাসুদ আহমেদ, আসাদ মিয়া, আসরাফ হোসেন, মুজিবুর রহমান, ইউসুফ খান জিমি, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, শাহ শাফি কাদির, আব্দুর রউফ তালুকদার, সিতাব আলী, মাহমুদ আলী ফয়সল রহমান, নুরুল ইসলাম, রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া, বেলাল আহমেদ, হারুন মিয়া, বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়সল মনসুর, যুবেদুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনার পূর্বে কার্ডিফের বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশীদের উপস্থিতিতে লোকে লোকারন্য হয়ে ওঠে কার্ডিফ শহীদ মিনার।
ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি, ওয়েলস বিএনপি, ওয়েলস যুবদল, ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, নিউপোট যুবলীগ ওয়েলস ছাত্রলীগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন, ও নিউপোর্ট শাখা,
অর্গানাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনস ইউকে সাউথ ওয়েলস শাখা, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস বাংলাদেশ সোসাইটি, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন,ও দলমত নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকেই ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে একে একে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

আলোচনায় বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলেছি, সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
পরিশেষে কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মকিস মনসুর উপস্থিত সবাইকে আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।