বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত  জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বৃত্তি দিলো ডাক দিয়ে যাই
/ ২৯৭ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

‎অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি প্রদান করেছে উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানবসম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। এই বৃত্তি কার্যক্রমের মাধ্যমে তাদের সেই পথ সহজ করা সম্ভব হবে।

 

‎‘ডাক দিয়ে যাই’ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাই অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শেষ হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

 

উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ-এমএফআই) সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করে আসছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।