শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত
ভিডিও নিউজ
ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
আমেরিকান আমলাতন্ত্রে মাস্কের খড়গ : বরখাস্ত ১০ হাজার কর্মী
/ ৩৫৪ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৭ অপরাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ নতুন প্রশাসন ও আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর অঙ্গীকার করে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। ১৫ ফেব্রুয়ারি (শনিবার) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মার্কিন ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৯ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

 

রয়টার্স বলছে, যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম তারাই বরখাস্তের তালিকায় রয়েছেন। অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাই ছাড়াও ট্রাম্প প্রশাসন প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।

 

ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে এবং প্রচুর অর্থ অপচয় ও জালিয়াতির জন্য নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে এবং সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে। তবে কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের প্রচেষ্টার গতি এবং প্রশস্ততা সমন্বয়ের অভাবের কারণে মার্কিন প্রেসিডেন্টের কিছু সহযোগীর মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তাদের মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও রয়েছেন।

 

জানা গেছে, চাকরি থেকে কর্মীদের বরখাস্তের পাশাপাশি, ট্রাম্প ও মাস্ক কর্মীদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা বন্ধ করার চেষ্টা করেছেন। এর আগে ট্রাম্প তার শপথ নেওয়ার প্রথমদিন শতাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার ঝড় তুলেন। ওইদিন থেকেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় সকল বিদেশি সাহায্য স্থগিত করে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।