বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
আজ বিশ্ব হাত ধোয়া দিবস কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ কাট্টলীতে শাহ এমদাদীয়ার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, এডিস মশার লার্ভা নিধন কর্মসূচি এবং পঞ্চগড়ে ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
ভিডিও নিউজ
চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, এডিস মশার লার্ভা নিধন কর্মসূচি এবং পঞ্চগড়ে ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবি মোতায়েন, সীমান্তে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ এবং কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান বীরগঞ্জে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, কালিহাতীর পূজা মন্ডপে সরকারি অনুদান এবং নোয়াখালীর কাঁচাবাজার গুলোতে নিত্য পণ্যের উর্ধ্বগতি নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স
কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার
/ ১০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

 

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় নির্বাচনে জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন বলে রাজনীতি করতে গেলে জনপ্রতিনিধির বিকল্পনেই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তাই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। “ তিনি সর্বশেষ বলেন করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ,রুহুল আমিন খান টিপু, মাসুদ রানা বাবু, কুড়িগ্রাম সদর থানা থানা যুবদলের আহবায়ক আব্দুল রশিদ নয়ন সদস্য সচিব তাইজুল ইসলামের সাজু,পৌর যুবদলের আহবায়ক সহিদুর ইসলাম শিমুল, সদস্য রাশেদুল ইসলাম কাজল,ঝিনুক, ফারুক হোসেন, সাবেক ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল,মোরশেদ হোসেন লিটু,ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী সহ ।

 

এতে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।