মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার
ভিডিও নিউজ
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
কৃষক লীগ নেতা কামাল মন্ডল গ্রেফতার: গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় মামলা
/ ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

 

বিশেষ প্রতিনিধি: মো. কাজল

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের পশমী সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরির সামনে গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামি ও কৃষক লীগ নেতা কামাল মন্ডলকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৩ নভেম্বর ২০২৪) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম ১৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে।

কামাল মন্ডল গাজীপুর জেলার বাসন থানার টেকন পাড়া এলাকার বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই কামাল মন্ডল ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নজরুল ইসলাম নামে একজনকে হত্যা করেন। নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম পরে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে কামাল মন্ডলকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।

ডিবি ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযানে অংশ নেন। অভিযানের পর ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম জানান, “কামাল মন্ডলকে গ্রেফতারের জন্য বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে বুধবার রাতে তাকে বাসন এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়।” বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, কামাল মন্ডল আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে অসৎ উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে বিভিন্ন অসৎ কার্যকলাপে জড়িত ছিলেন। এছাড়া, ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সের এই পেশাদারিত্বপূর্ণ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দক্ষতায় গাজীপুরে অপরাধীদের বিরুদ্ধে ডিবি পুলিশের সক্রিয় ভূমিকা জনগণের মধ্যে পুলিশ বাহিনীর প্রতি আস্থা বাড়িয়ে তুলেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।