শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) চাটখিল থানা পুলিশের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত রাষ্ট্রীয় ও সেনা মর্যাদায় নোয়াখালীর সন্তান পিয়াসের শেষ বিদায় চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন সন্তানের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে মা ৩০ বছর লেবাননে গৃহকর্মীর কাজ করে ফেরার পথে দেখেন তারই সন্তান সেই বিমানের পাইলট গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫। নোয়াখালী বিভাগ নিয়ে ব্যারিস্টার খোকন এর বক্তব্য নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন
ভিডিও নিউজ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয় ও সেনা মর্যাদায় নোয়াখালীর সন্তান পিয়াসের শেষ বিদায় চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন সন্তানের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে মা ৩০ বছর লেবাননে গৃহকর্মীর কাজ করে ফেরার পথে দেখেন তারই সন্তান সেই বিমানের পাইলট গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫। নোয়াখালী বিভাগ নিয়ে ব্যারিস্টার খোকন এর বক্তব্য নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৭ শিশু কিশোর পেল বাইসাইকেল
চলন্ত ট্রেনে অসুস্থ্য খোদেজা বেগম তিন চিকিৎসকের মানবিক সেবায় সুস্থ্য হয়ে উঠলো 
/ ১৪৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনজন চিকিৎসক। তাদের মানবিক উদ্যোগে চলন্ত ট্রেনেই প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি ফিরে পান ওই যাত্রী।

 

 

জানা যায়, দুইবার পবিত্র কাবা শরিফ তাওয়াফকারী খোদেজা বেগম উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রেনটি সিরাজগঞ্জ অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়, কোনো চিকিৎসক যাত্রী হিসেবে উপস্থিত থাকলে যেন দ্রুত এক্সট্রা-৩ বগিতে গিয়ে রোগীকে চিকিৎসাসেবা দেন।

 

 

ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ট্রেনের বিভিন্ন বগি থেকে তিনজন চিকিৎসক এগিয়ে আসেন। তারা হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিমান ইসলাম (অ্যানেসথেসিওলজিস্ট), ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া আহমেদ এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানী।

 

 

চিকিৎসকরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করেন, ডায়াবেটিসের ওষুধ সেবনের পর পর্যাপ্ত খাবার গ্রহণ না করায় তিনি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। ফলে অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
পরে তিন চিকিৎসক সম্মিলিতভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে খোদেজার শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

 

 

এ সময় চলন্ত ট্রেনের অন্যান্য যাত্রীরাও চিকিৎসকদের মানবিক সেবায় মুগ্ধ হন। উপস্থিত যাত্রীরা করতালির মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার সেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।