বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান
ভিডিও নিউজ
নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
জুলাই বিপ্লবের চেতনাকে ছিনতাই করার চেষ্টা চলছে–আল্লামা মামুনুল হক
/ ৩৪৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন

 

 

ফয়জুর রহমান, ময়মনসিংহঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর থেকে দেশের বিরোধী মহলগুলো সেই বিপ্লবী চেতনাকে ছিনতাই করার চেষ্টা করে যাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত হোল্ডার ছিল ইসলামী জনতা।

 

 

১ নভেম্বর শনিবার বিকালে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের বীজ বপন হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বর থেকে; সেই বীজ প্রকৃত অভিব্যক্তি পেয়েছে ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে। আমরা যে দিন বাসাবন্দি ও কারাগারের অন্ধকারে নিপীড়নের শিকার ছিলাম, তবু আমাদের সংগ্রাম থেমে যায়নি। জুলুম-নির্যাতন সহ্য করেছি, কিন্তু কোনো ফ্যাসিবাদী সন্ত্রাসের সঙ্গে আপোষ করিনি।”

 

 

সমাবেশে ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন—ময়মনসিংহ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদীয় প্রার্থী মুফতি মুহাম্মাদ উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন প্রমুখ। তারা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রে জালিয়াতি ও দুর্নীতিবিরোধী গণচেতনাকে জোরদার করার ওপর জোর দেন।

 

 

আল্লামা মামুনুল হক তার বক্তৃতায় বলেন, “আমাদের প্রত্যাশিত বিজয়ে আমরা সোনার বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। এই গণ-জোয়ার প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আর কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিবাদীর কাছে যেতে চায় না। যারা জাতীয় শহীদদের শ্রদ্ধা করে না, তাদের দেশ কখনই উন্নয়ন ঘটাতে পারে না।”

 

 

তিনি নিরপেক্ষ, গণভিত্তিক নির্বাচন ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানান এবং বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আগে গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা জরুরি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।