রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে তিন দলের তিন অবস্থান
/ ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মূল বিরোধ তৈরি হয়েছে গণভোটের সময় ও ধরণ নিয়ে।

 

 

বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই হতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অপরদিকে জামায়াতে ইসলামী নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি তুলেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত, তবে তারা নির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

 

 

এদিকে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) মধ্যরাত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘না’ লেখা পোস্টারে ভরে গেছে। ফেসবুকে ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট নয়’ এই বার্তায় ভরপুর হয়ে উঠেছে নেতাকর্মীদের প্রোফাইল ও মন্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার প্রোফাইলে একই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না এই প্রতিজ্ঞাই আন্দোলনের নতুন স্লোগান।’

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিএনপি একমত নয়, এ নিয়ে আলোচনারও সুযোগ নেই। ঐক্যমত্য কমিশনের সুপারিশ বিএনপির জন্য বাধ্যতামূলক নয়, কারণ নির্বাচনের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলোই।” তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের আদল ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

 

 

অন্যদিকে জামায়াতে ইসলামী জানিয়েছেন, গণভোটের সময় নির্ধারণ না থাকায় তারা সন্তুষ্ট নয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, “জামায়াত নভেম্বরের মধ্যেই গণভোট চায় এবং তা জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে।”

 

 

এনসিপি এই প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখছে, তবে তারাও বলেছে জুলাই জাতীয় সনদের আদেশ দিতে হবে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “গণভোট ‘হ্যাঁ–না’ ভোটে হলে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হবে।”

 

 

সব মিলিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। বিএনপি চাইছে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে,
জামায়াত চাইছে নভেম্বরেই গণভোট,
আর এনসিপি বলছে, নির্বাচনের আগেই গণভোট হোক অন্তর্বর্তী সরকারের অধীনে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।