শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, যুক্তরাষ্ট্রকে ইরানের লিখিত আশ্বাস
/ ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে ইরান,আমেরিকার নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত দিয়ে স্বয়ং ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগও এনেছে আমেরিকার বিচার বিভাগ।

ওয়াশিংটনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাস পেয়েছিল তারা। সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে বলা হয়, কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না। আমেরিকার সংবাদমাধ্যম এনবিসি শনিবার এ তথ্য জানায়।

এর আগে সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায়, তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকে সুইজারল্যান্ড।

এনবিসি জানায়, গত জুলাইয়ে প্রথম বাইডেন প্রশাসন গোয়েন্দা তথ্য পায়, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে। এরপর ট্রাম্পের নিরাপত্তার ওপর জোর দেয় পেন্টাগন।

সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও দাবি করেন, ইরানের তরফ থেকে বড় আকারের হুমকি রয়েছে।

গত সপ্তাহে ফরহাদ শাকেরি নামে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনে আমেরিকার বিচার বিভাগ।

আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছে তারা।

ওয়াশিংটনে পাঠানো লিখিত বার্তায় সোলাইমানিকে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মেনেই বিচার চায় ইরান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।