বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
ট্রাম্পের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হলেন ক্যারোলিন লেভিট
/ ৩০১ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:০০ পূর্বাহ্ন

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ
ট্রাম্পের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হলেন ক্যারোলিন লেভিট নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যারোলিন লেভিট।
ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দেবেন। লেভিট তার প্রচারণা শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ২৭ বছর বয়সী লেভিট হতে যাচ্ছেন আমেরিকার ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। খবর বিবিসির। নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি আত্মবিশ্বাসী, লেভিট কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবে যে, আমরা আমেরিকাকে আবার মহান করব।

‘ক্যারোলিন লেভিট স্মার্ট, দৃঢ় ও অত্যন্ত কার্যকর জনসংযোগকারী হিসেবে প্রমাণিত’, বলেন ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট তার নিজ অঙ্গরাজ্যের সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন। অধ্যয়নরত অবস্থাতেই তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন।

লেভিট ২০১৯ সালে স্নাতক হওয়ার পরপরই প্রথমে ট্রাম্প প্রশাসনের হয়ে হোয়াইট হাউসে কাজ শুরু করেন। প্রথমে তিনি প্রেসিডেন্টের লেখক এবং পরে সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেন।

হোয়াইট হাউস ত্যাগ করার পর লিভিট জ্যেষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যাকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছেন।

২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন। এখন তিনি আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। আগের এ রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে তিনি ২৯ বছর বয়সে রিচার্ড নিক্সনের প্রশাসনে এ পদে নিযুক্ত হয়েছিলেন।

ট্রাম্প তার প্রথম চার বছরের মেয়াদে একাধিক প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছিলেন। তারা হলেন শন স্পাইসার, সারাহ হাকাবি স্যান্ডার্স, স্টেফানি গ্রিশাম ও কায়লেগ ম্যাকেনি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।