শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ নির্বাচিত হলেন আশরাফুল আলম নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত স্বাধীনতা দিবসে শহীদ মিনারে নোয়াখালী পুলিশের আবেগঘন আয়োজন রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীগর্ভে নিখোঁজ ৪৫, আহত ০৭ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে বিএনপির নবনির্বাচিত এমপি এম এ হান্নানকে গণসংবর্ধনা
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাসিরনগরে বিএনপির নবনির্বাচিত এমপি এম এ হান্নানকে গণসংবর্ধনা ঈদ পুনর্মিলনী ও শুভরাড়া শীতেরঘাট ইবতেদায়ী মাদ্রাসার ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে তরুণ প্রজন্মের আয়োজনে ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত জয়পুরহাটে জাকের পার্টির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত বাগেরহাটা পৌর ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য ৫ জন আটক
/ ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:২২ অপরাহ্ন

 

 

 

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁওঃ

১০ শতক জমি নিতে ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলায় বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী। জমি কেনার পর রেজিষ্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে মসজিদের পাশের ডোবা থেকে তার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধের মৃত্যুকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে।

 

 

২৭ মে মঙ্গলবার দুপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ৫জন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগেই কাউকে না জানিয়ে বৃদ্ধের মরদেহ দাফনের চেষ্টাও করেছিলেন আটক স্বজনেরা।

 

 

গতকাল ২৬ মে সোমবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ীর বেংরোল গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ীর বেংরোল গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। তিনি স্ত্রী ও ছেলে সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। সেখানে রিকশা চালিয়ে এবং ম্যাচে রান্না করে রিকশাচালকদের খাইয়ে জীবন-যাপন করতেন বলে জানা গেছে।

 

 

আটককৃতরা হলেনঃ জিয়াবাড়ীর বেংরোল গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল এবং আব্দুল জলিল। তাঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়। দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম বলেন, ২৭ মে সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহ ডোবা থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। অথচ ঢাকা থেকে স্ত্রী ও সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সাথে কথা বলে সন্দেহ হলে, আমি পুলিশকে অবগত করি। স্থানীয়রা জানান, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পাশের ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ইয়াকুব আলী বলেন, আমি রাতে বাড়ি ফিরছিলাম তখন প্রায় রাত ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়, পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তার স্ত্রী ও সন্তানকে খবর দেই।

 

 

এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। ছেলে আলম হোসেন মুঠোফোনে বলেন, বাবা মারা গেছেন এটা আমাকে জানিয়েছেন। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করেছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে আমি ও মা রওয়ানা দিয়েছি।

 

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছি। এছাড়াও প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানা-হেঁচড়া করার দাগ দেখেছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।