শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে ১৭ লাখ টাকাসহ নিখোঁজ ব্যবসায়ী ৪ দিন পর উদ্ধার সৌদি আরবের তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের
ভিডিও নিউজ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ সোনাইমুড়ীতে আগুন নিভাতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু, চাটখিলে স্বল্প মূল্যে ক্যান্সারের চিকিৎসা শুরু, বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর
কুমিল্লার শিল্পকলায় হিযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
/ ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

 

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

‘সওম সমাজ পরিবর্তনের এক আধ্যাত্নিক হাতিয়ার’ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে রবিবার (১৫ মার্চ) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।

 

 

কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি ইমান, আকিদা ও মুসলিম জাতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা রাখেন।

 

 

বিশ্বব্যাপী নির্যাতিত মোসলমানদের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বে ২৪০ কোটি মোসলমান, ৫৭ টা মুসলিম রাষ্ট্র। এর পরেও বিশ্বজুড়ে মোসলমান জাতি নির্যাতিত হচ্ছে। মুসলিম জাতির নারী-শিশু-বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, তাদের উদ্বাস্তু করা হচ্ছে। ফিলিস্তিন থেকে শুরু করে ইরান একের পর এক মুসলিম রাষ্ট্র গুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের পাশের দেশ মিয়ানমার থেকে লাখো লাখো মুসলিমদের নির্যাতন করে তাদের নিজেদের দেশ বের করে দেওয়া হয়েছে।

 

 

বৈশ্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বময় অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাতে নিমজ্জিত। এই অবস্থার কারণ তুলে ধরে তিনি বলেন, মুসলিম জাতি আজ নানা ফেরকা, মাজহাবে বিভক্ত। তারা ঐক্যের পরিবর্তে বিভক্ত হয়েছে। মুসলিম জাতি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরী বিধান দিয়ে নিজেদের রাষ্ট্র পরিচালনা করছে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহ প্রতিনিধি। সেই খলিফা আল্লাহর হুকুমের পরিবর্তে মানুষের তৈরী জীবন ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আকন্ঠ শিরকের মধ্যে ডুবে রয়েছে। যার ফলস্বরূপ বিশ্বময় হানাহানি, যুদ্ধ, রক্তপাত, অন্যায়, অবিচার চলছে।

 

 

এই অবস্থা থেকে মুক্তির পথ তুলে ধরে তিনি বলেন, জন্য মানব জীবনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দেওয়া বিধান মানবজীবনে প্রতিষ্ঠা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তে ফিরে যেতে হবে। মানবজীবনে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। আর আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে হেযবুত তওহীদ। মানবজাতিকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করছে হেযবুত তওহীদ। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম না করতে পারলে ইমানের কোন মূল্য নেই। তিনি উপস্থিত সদস্যদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া নির্ভূল জীবন বিধান কায়েমের জন্য জীবন-সম্পদ দিয়ে সংগ্রামের আহবান জানান।

 

 

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও নারী নেত্রী রুফায়দাহ পন্নী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম, কুমিল্লা অঞ্চলের আমির সেলিম হোসেন, চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সহস্রাধিক নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।