বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
নিউইয়র্কে বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলনের ইউএসএ সদস্য সচিব আহমেদ সোহেল এর বারবিকিউ পার্টি
/ ৩৫৫ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৪:২৫ পূর্বাহ্ন

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুথানের পর গঠিত অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে নিউইয়র্কের বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন ইউএসএ গত কয়েকমাস থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন সভা ও সমাবেশ এবং সামাজিক প্রোগ্রাম করে আসছে । এরই ধারাবাহিকতায় গত রবিবার (১০ নভেম্বর ২০২৪) নিউইয়র্কের লং আইল্যান্ডের ভ্যালি স্টিমে বৈষম্যবিরোধী প্রবাসী এই সংগঠনটির নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক আহমেদ সোহেলের বাসায় এক জাকজমকপূর্ণ বারবিকিউ পার্টি ও লাঞ্চের আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন ইউএসএ সংগঠনের নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির এই বারবিকিউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সংগঠনের প্রধান উপদেষ্টা ও লেখক রিটা রহমান. পুরো আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের মেম্বার সেক্রেটারি এবং বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার, সাংবাদিক তাসের খান মাহমুদ, রাজনীতিক মোহাম্মদ বাসেত, উপদেষ্টা ডক্টর আহমেদ ইফতেখার, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার কনিষ্ট পুত্র ইসফাক হোসেন, রাজনীতিক মিজান চোধুরী, কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট সিভিল জজ সোমা সাঈদ, ডক্টর লেঃ কর্নেল মোহাম্মদ শফি, আনিসুল ইসলাম জাসির, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, রাজনীতিক মোহাম্মদ জাহাঙ্গীর, উপদেষ্ট কিউ জামান, রাজনীতিক সায়েদুল হক, বিএনপিনেতা আব্দুল খালেক, রাজনীতিক মোস্তাক আহমেদ, রাজনীতিক মোহাম্মদ হোসেন, রাজনীতিক রেজোয়ানা সেতু, সংগঠনের যুগ্ন আহ্বায়ক আবুল বাশার, যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ সোহেল, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও তাঁর সহধর্মিনী আফরোজা ইসলাম, সংগঠনের যুগ্ন সদস্য সচিব এ.আউয়াল, সাইদুল ইসলাম রিয়াদ, আমিনা আঁখি, আইটি স্পেশালিস্ট তারিকুল ইসলাম, ফারজানা সাথী, পাহলভী, আলামিন, নুরুল হক, মেহেরুন নাহার মাজেদা, জিয়াউল হক জিয়া, হাবিবুল বাহার, রাজু আহমেদ, আহাদ প্রমুখসহ আরোও অনেকে। বৈষম্যবিরোধী সংগঠনটির এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এইসময় সুন্দর আয়োজনের জন্য অনুষ্ঠানের হোস্ট আহমেদ সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

অনুষ্ঠানের ফাঁকে অনির্ধারিত আলোচনায় বক্তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে বাংলাদেশে অতি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান ।এসময় বিএনপিনেতা আব্দুল লতিফ সম্রাট যুক্তরাষ্ট্রের মাটিতে বৈষম্যবিরোধী এই সংগঠনটির ধারাবাহিক প্রোগ্রামগুলো সফলভাবে আয়োজনের জন্য সংগঠনের সদস্য সচিব আহমেদ সোহেল সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আব্দুল লতিফ সম্রাট ও রিটা রহমানের নেতৃত্বে উপস্থিত সকলে মিলে কেক কেটে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন !

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।