শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
নিউইয়র্কে বাপার জমকালো অনুষ্ঠানে সম্প্রীতির জয়গান
/ ৪৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্কঃ

(বাপার) বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়শন এর জমকালো অনুষ্ঠানে সম্প্রীতির জয়গান বাপার বার্ষিক এওয়ার্ড ২০২৪ বিতরণের জমকালো অনুষ্ঠানে কর্মকর্তারা।

পেশাগত দায়িত্ব পালনের জন্যে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারি অফিসারদের সম্মান জানানোর মধ্যদিয়ে অন্যদেরকেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত করার অভিপ্রায়ে জাতিসংঘের শহর এবং বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটি পুলিশে কর্মরত বাংলাদেশি অফিসারদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন’ তথা বাপার বার্ষিক এওয়ার্ড বিতরণের জমকালো সমাবেশ হলো ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭চায় কুইন্সের একটি পার্টি হলে।

সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, পুলিশের কমিশনার থমাস জি ডনলন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল নাজমুল হুদা-সহ কম্যুনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি সাডে ৫ শতাধিক অতিথির সরব উপস্থিতিতে এই অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিক, প্রথম ভাইস প্রেসিডেন্ট এ কে এম আলম, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ চৌধুরী, সেক্রেটারি রাশেকুল মালিক, মিডিয়া লিঁয়াজো জামিল সারোয়ার জনি, করেসপন্ডেন্ট সেক্রেটারি সৈয়দ এনায়েত আলী, কম্যুনিটি লিঁয়াজো সর্দার আল মামুন, ট্রেজারার মেহেদী মামুন, কো-ট্রেজারার জসীম মিয়া। সবকিছু তদারকি করেন ইভেন্ট কো-অর্ডিনেটর শেখ আহমেদ।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে বাপা এমন অনুষ্ঠানের আয়োজন করছে এবং আগের প্রতিটি সমাবেশেই সিটি মেয়রও এসেছেন। এবার ঘুষ-দুর্নীতি এবং স্বজনপ্রীতির মামলায় অভিযুক্ত হওয়ায় মেয়র এরিক এডামস উপস্থিত হননি। একই মামলায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বেশ ক’জন শীর্ষ কর্মকর্তা ইতিমধ্যেই পদত্যাগের পর গ্রেফতার হয়েছেন। এমন নাজুক পরিস্থিতির মধ্যেই পুলিশ কমিশনার থমাস জি ডনলন উপস্থিত হয়ে বাংলাদেশি অফিসারদের প্রশংসা করেন। নতুন কম্যুনিটির সদস্য হিসেবে গত কয়েক বছরে অন্তত: আড়াই হাজার বাংলাদেশি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিপুল করতালির মধ্যে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারি অফিসারদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বাপার কর্মকর্তারা উল্লেখ করেন, নবাগতদের মধ্যে যারা উদ্যমী ও উচ্চশিক্ষিত তাদেরকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে চাকরির জন্যে তারা সচেষ্ট রয়েছেন এবং ইতিমধ্যেই তার সুফলও আসতে শুরু করেছে। শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।