শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ নির্বাচিত হলেন আশরাফুল আলম নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত স্বাধীনতা দিবসে শহীদ মিনারে নোয়াখালী পুলিশের আবেগঘন আয়োজন রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীগর্ভে নিখোঁজ ৪৫, আহত ০৭ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে বিএনপির নবনির্বাচিত এমপি এম এ হান্নানকে গণসংবর্ধনা
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাসিরনগরে বিএনপির নবনির্বাচিত এমপি এম এ হান্নানকে গণসংবর্ধনা ঈদ পুনর্মিলনী ও শুভরাড়া শীতেরঘাট ইবতেদায়ী মাদ্রাসার ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে তরুণ প্রজন্মের আয়োজনে ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত জয়পুরহাটে জাকের পার্টির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত বাগেরহাটা পৌর ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালীর কবিরহাটে শিলপাটা খুঁটতে এসে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১
/ ৩৬৮ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:০১ অপরাহ্ন

 

মোঃ রিয়াজুল সোহাগঃ

নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দর জব্বারের ছেলে।

 

বুধবার (১৯ মার্চ) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভিকটিম তার মায়ের সাথে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোডে একটি বাসায় থেকে গ্রামগঞ্জে পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করে। দুপুর সোয়া ১টার দিকে ইমাম ঘঠনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকে। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা তাকে রেখে বাসা থেকে টাকা আনতে যায়। ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করে। পরে ভিকটিমের মা শিশুর চিৎকারে শুনে এসে ঘটনাটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।