মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৭ শিশু কিশোর পেল বাইসাইকেল টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ ইয়াবাসহ কুত্তা মিজান গ্রেপ্তার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ পরানপুর হইতে থানারহাট রাস্তার বেহাল দশা, দেখার কেউ নাই বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বিশ্বম্ভরপুরে ভারতীয় ফুচকা, কাভার্ডভ্যান, ৬৫ লাখ টাকার মামলামালসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ জিনজিরায় ইসলামী আন্দোলনের উদ্যোগে মশক নিধন কর্মসূচি সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। নেপালে বন্যার কারণ জানা গেছে
ভিডিও নিউজ
নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৭ শিশু কিশোর পেল বাইসাইকেল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ পরানপুর হইতে থানারহাট রাস্তার বেহাল দশা, দেখার কেউ নাই বিশ্বম্ভরপুরে ভারতীয় ফুচকা, কাভার্ডভ্যান, ৬৫ লাখ টাকার মামলামালসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। নেপালে বন্যার কারণ জানা গেছে ৯০ বছর বয়সে ঠাই হয়নি সন্তানদের ঘরে, ঠাই হয়েছে জঙ্গলে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১ জয়াগ থেকে হাসনাবাদ সড়কের মোহাম্মদপুর আনোয়ার আলী মাদ্রাসার সামনের সড়কের বেহালদশা
নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানার নাম
/ ৩৭৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ২:১২ অপরাহ্ন

 

 

মোঃ শাহাদাত হোসেন সোহাগ, নোয়াখালী প্রতিনিধিঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপেই চাটখিল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

 

 

চাটখিল পৌরসভা দেশের একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও উন্নয়নের দিক থেকে এখনও অনেক পিছিয়ে রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। তাই আগামী নির্বাচনে একজন দক্ষ, যোগ্য, উন্নয়নমুখী ও নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও বিভিন্ন মহলে উঠে আসছে।

 

 

এ প্রেক্ষাপটে আলোচনায় রয়েছেন চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা। তিনি পৌরসভার সুন্দরপুর ৩ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন কারিগর বাড়ির মকবুল আহমেদের একমাত্র সন্তান। ছাত্ররাজনীতি থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কাঠামো পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করছেন বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে চাটখিল পৌরসভার নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্ব দেওয়া হবে। তাদের মতে, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ও ক্লিন ইমেজের নেতা মোহাম্মদ মাসুদ রানাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তবে তা যেমন দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, তেমনি চাটখিল পৌরসভার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 

বর্তমানে তিনি চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

 

 

রাজপথের এই সাবেক ছাত্রনেতা অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার মামলা-হামলার শিকার হন এবং কারাবরণ করেন। তৎকালীন সময়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডাকে রাজধানী ঢাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কারাবরণ করেন।

 

 

দলের নেতাকর্মীরা জানান, আন্দোলন-সংগ্রামের সময় তিনি নেতাকর্মীদের সুসংগঠিত করে রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

 

 

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী মনে করেন, পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতা যদি আগামীতে চাটখিল পৌরসভার মেয়র নির্বাচিত হন, তাহলে তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং দলের সুনামও বৃদ্ধি পাবে।

 

তবে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নির্ধারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।