শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা
ভিডিও নিউজ
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
/ ১৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকের বেচা-কেনায় বাধা দেওয়ায় ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলমকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।

 

 

বৃহস্পতিবার রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কেন্দুরবাগ বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত নুর আলম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউসুফ সর্দারের ছেলে।

 

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেন্দুরবাগ বাজারে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন করছিল মাদক ব্যবসায়ীরা। যুবদল নেতা নুর আলম মাদক বিক্রিতে বাধা দিতে যান এবং তাদের হাতেনাতে ধরার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ‘পিচ্চি ফয়েজ’ ও সোহাগের নেতৃত্বে ৫-৭ জন মিলে নুর আলমকে ধারালো চুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।

 

 

এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারবো।

 

 

এদিকে প্রকাশ্যে হামলার ঘটনায় জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।