বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে ফিফা  বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আলোচনার মাধ্যমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের নাটোরের সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা কচুশাখের উপকারীতা কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক
ভিডিও নিউজ
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক [  ] বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ আহবায়ক অধ্যাপক লিয়াকত আলী খান ও সদস্য সচিব নাসিম শুভ
/ ১৬০ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

নোয়াখালীতে কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের নিয়ে নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

 

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় নোয়াখালী প্রেসক্লাবে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

 

 

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সাত সদস্যের আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মাই টিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার।

 

 

আহবায়ক কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানকে আহবায়ক, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিমকে সিনিয়র যুগ্ম আহবায়ক, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেলকে যুগ্ম আহবায়ক, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিম শুভকে সদস্য সচিব করা হয়।

 

 

কমিটির অন্য সদস্যরা হলেন নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাই টিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু রায়হান সরকার।

 

 

এসময় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আকবর হোসেন সোহাগকে আহবায়ক করে ৩ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও নাসিম শুভকে আহবায়ক করে ৩ সদস্যের সদস্য ফরম প্রস্তুত উপ-কমিটি ঘোষণা করা হয় ও আগামী ১৫ কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

 

 

মূলত, গতানুগতিকতার বাইরে ভিন্ন ধারার একটি প্লাটফর্ম গঠনের লক্ষেই এই সংগঠনটির আত্মপ্রকাশ। এখানে গুরুত্ব পাবে টেলিভিশন রিপোর্টারদের এক ছাতার নিচে আনা, পেশাগত মানোন্নয়ন, গবেষণা, সুদৃঢ় ঐক্য। টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুঁকি মোকাবিলাসহ বেশ কিছু দিক সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।