
রাসেল শেখ, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৭নং আটজুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা অমল রায় দীর্ঘ দুই বছর ধরে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবার-পরিজন না থাকায় তিনি একাকী দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে চিকিৎসা না হওয়ায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসার খরচ জোগাতে বাবার পৈত্রিক ভিটার গাছ বিক্রির চেষ্টা করলে খুকু মনি নামে এক নারী বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এতে অমল রায় উন্নত চিকিৎসা নিতে পারছেন না বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, ওই নারী তার সম্পত্তি দখলের চেষ্টা করছেন এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন।
অমাল রায় বলেন, আমি অসুস্থ্য থাকার সুযোগে আমার পৈত্রিক সম্পত্তিতে বাধা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে না পারলে আমি বাঁচব না। তিনি প্রশাসনসহ সমাজের সকল শ্রেণির মানুষের কাছে সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি।




