শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে ১৭ লাখ টাকাসহ নিখোঁজ ব্যবসায়ী ৪ দিন পর উদ্ধার সৌদি আরবের তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের
ভিডিও নিউজ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ সোনাইমুড়ীতে আগুন নিভাতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু, চাটখিলে স্বল্প মূল্যে ক্যান্সারের চিকিৎসা শুরু, বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর
নোয়াখালীর সুবর্ণচরে পচা ভাত খেয়ে সেহরি ও ইফতার করা সেই আয়েশাকে ঘর করে দেওয়ার আশ্বাস দিলেন ছাত্রদল নেতা নাছির
/ ২৮২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

 

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে বসবাসরত এবং চরম অর্থকষ্টে পচা ভাত খেয়ে ইফতার করা সেই অসহায় নারী আয়েশা বেগমকে ঈদের আগে নতুন ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 

 

আজ বিকালে নাছির উদ্দীন নাছিরের পক্ষ থেকে ওই মহিলার পরিবারের হাতে নগদ অর্থ, ইফতার সামগ্রী, চাল, ডালসহ প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল, যুবদলের সভাপতি জাফর উল্যাহ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম সহ নেতৃবৃন্দ। সহায়তা হস্তান্তরের সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাছির উদ্দীন নাছির ভিডিও কলে আয়েশা বেগমের সঙ্গে কথা বলেন এবং পবিত্র ঈদুল ফিতরের আগেই তার জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

 

 

উল্লেখ্য, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা আয়েশা বেগম প্রায় দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী আমির হোসেন লেদুকে হারান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে তিন সন্তান মো. সজিব, মো. সৌরভ ও মো. সবুজকে নিয়ে চরম বির্পযয়ের মুখে পড়েন তিনি। সন্তানদের নিয়ে গত কয়েক বছর ধরে আয়েশা বেগম অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে অত্যন্ত মানবেতর অবস্থায় দিন কাটছে এই পরিবারের। অভাবের তাড়নায় কখনো শুধু পানি খেয়ে, আবার কখনো পচা বা বাসি ভাত খেয়েই তাদের সেহরি ও ইফতার করতে হচ্ছে। এমন সংবাদ প্রকাশ্যে এলে তা ছাত্রদল নেতা নাছির উদ্দীন নাছিরের নজরে আসে এবং তিনি তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমির হোসেন পেশায় একজন পিকআপ চালক ছিলেন। অন্যের গাড়ি ভাড়া নিয়ে সবজি পরিবহন করে তিনি সংসার চালাতেন। তবে ভয়াবহ বন্যায় এলাকার সবজিখেত তলিয়ে যাওয়ায় তার কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জীবিকার তাগিদে তিনি গাছ টানার কাজ শুরু করেন। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পিকআপ নিয়ে গাছ উত্তোলনের কাজ করার সময় একটি বড় গাছ গায়ের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

স্বামীর মৃত্যুর পর থেকে কোনো আয়ের উৎস না থাকায় সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছিলেন আয়েশা বেগম। এবার ছাত্রদল নেতার পক্ষ থেকে ঘর ও খাদ্য সহায়তার আশ্বাস পেয়ে আয়েশার পরিবারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।