রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
মুন টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর রোকেয়া খাতুনের পাশে মামুন বিশ্বাস
/ ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পূর্বাহ্ন

 

আশিকুল ইসলাম, বেলকুচি, সিরাজগঞ্জঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মুন টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর বাবাহারা চার সন্তান নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করা রোকেয়া খাতুনের পাশে দাঁড়ালেন সমাজসেবক মামুন বিশ্বাস। তাদের হাতে তুলে দেওয়া হয় একটি গরু, পরিবারের সকল সদস্যের জন্য নতুন জামা-কাপড় এবং দুই মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই। যা পেয়ে বেশ খুশি রোকেয়া খাতুন ও তার চার সন্তান।

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাতি ইউনিয়নের বাবনঘিয়ালা গ্রামে চার সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপনের সংবাদের খোঁজ পেয়ে ছুটে যান সমাজসেবক মামুন বিশ্বাস। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সহায়তার জন্য পোস্ট করলে সাড়া দেন অসংখ্য মানুষ। সেই সহযোগিতার অর্থ দিয়ে রোকেয়ার হাতে তুলে দেওয়া হয় একটি গরু, পরিবারের সকল সদস্যের জন্য নতুন জামা-কাপড় এবং দুই মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই। এছাড়াও অবশিষ্ট ২২ হাজার টাকা নগদ অর্থও রোকেয়ার হাতে তুলে দেন মামুন বিশ্বাস। হঠাৎ করেই এত ভালোবাসা ও সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা রোকেয়া খাতুন ও তার চার সন্তান। তাদের মুখে ফিরে এসেছে সেই হারিয়ে যাওয়া হাসি।

 

অন্যদিকে, সন্তানদের লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়ে এক প্রবাসী নাহিদ ইসলাম প্রতিমাসে ২ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যা পেয়ে স্বস্তি ও আনন্দ ফুটেছে সন্তানদের মুখে।

 

বাবাহারা চার সন্তানের পাশে সমাজ সেবক মামুন বিশ্বাসের দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।

 

রোকেয়ার পরিবার এখন স্বপ্ন দেখে  সমাজের সবার ভালোবাসা আর সহায়তায় একদিন স্বাবলম্বী হয়ে সবার মুখে গর্বের হাসি ফোটাবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।