শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী বাংলাদেশ গণমুক্তি পার্টির
/ ২৫২ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

 

 

 

হাকিকুল ইসলাম খোকনঃ

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা, ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এম এ আলীম সরকারের সভাপতিত্বে গণ-সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

 

বিজিপির সভাপতি এম এ আলীম সরকার তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও নৈতিক শুদ্ধতার মাস। এই মহিমান্বিত মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এবারও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।খবর আইবিএননিউজ।

 

 

বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, রমজানের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু অর্থনৈতিক সমস্যা নয়; এটি নৈতিক সামাজিক অবক্ষয়েরও বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ যখন সিয়াম সাধনায় নিয়োজিত, তখন তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ অন্যান্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা রাষ্ট্র ও ব্যবসায়ী সমাজের যৌথ দায়িত্ব।

 

 

আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। টিসিবিসহ অন্যান্য সরকারি বিপণন ব্যবস্থার মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ বৃদ্ধি করতে হবে। বাজার তদারকি জোরদার করে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে।

 

 

একই সঙ্গে আমরা ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানাই রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সম্মান জানিয়ে অতি মুনাফার মানসিকতা পরিহার করুন। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন।

 

 

এম এ আলীম সরকার আরও বলেন, সাম্রাজ্যবাদীদের এজেন্ট পুতুল সরকার মুহাম্মদ ইউনূসের বিদায় হয়েছে। ইউনুস মব সন্ত্রাস সৃষ্টিতে শতভাগ সফলতা অর্জন করেছে। গত আঠারো মাসে মব সন্ত্রাসের ভয়ে জনগণ নির্ভয়ে দীর্ঘনিঃশ্বাস নিতে পারেনি। আঠারো মাস পরে জনগণ নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারছে। ইউনুস বাংলাদেশকে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। কিন্তু ইউনুসের তালেবানী রাষ্ট্র প্রতিষ্ঠার সব পরিকল্পনা ভোটের মাধ্যমে বাংলার জনগণ ব্যর্থ করে দিয়েছে। বাংলার জনগণ বেহেস্তের টিকিও প্রত্যাখ্যান করেছে। তবুও বাংলাদেশকে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না বাংলার জনগণ। ফয়েজ আহমদের মতো কোনো উপদেষ্টা বিদেশে পালাতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রাখতে হবে।

 

 

এম এ আলীম সরকার আরও বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ডঃ মুহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, এজন্যে মুহাম্মদ ইউনুস ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ গণমূক্তি পার্টির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 

 

বাংলাদেশ গণমুক্তি পার্টি সকলকে রমজানের শিক্ষা ধারণ করে সংযম, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চা করার আহ্বান জানান। আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা প্রভাষক বিজন হালদার, প্রভাষক মহসিন আলমগীর ও সেলিম রেজা প্রমুখ।বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।