শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
চাটখিল পৌরসভা বাসিকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ শহিদ হোসেন গাজী প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, ১৩ দিনেও মেলেনি কোন সুরাহা বগুড়ায় তারাবীর নামাজে গিয়ে কিশোর খুন বিএনপি থেকে নির্বাচিত এমপি, এবং প্রতিদ্বন্দ্বী জামায়াতের এমপিপ্রার্থীর একসাথে ইফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির  অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ১ নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন চিকিৎসকের যোগদান  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার মনির হোসেন কাজল  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ, ১টি সিএনজিসহ ১জন আটক দ‍্যা ভয়েস অব ওম‍্যান এমপাওয়ারমেন্ট এর ইফতার রবিবার ২২ ফেব্রুয়ারি
ভিডিও নিউজ
বিএনপি থেকে নির্বাচিত এমপি, এবং প্রতিদ্বন্দ্বী জামায়াতের এমপিপ্রার্থীর একসাথে ইফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির  অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ১ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ, ১টি সিএনজিসহ ১জন আটক নোয়াখালীর বেগমগঞ্জে ৩৭৮০ পিজ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক  গাজীপুর চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত নবনির্বাচিত এমপির দায়িত্বশীল উদ্যোগে রাস্তাঘাট থেকে সরছে ব্যানার গাইবান্ধা-২ আসনে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়–আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি পেতে ১৭ দিন ধরে অনশন, ১ লাখ ৭০ হাজার টাকায় ডিভোর্স
/ ১৩৫ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

 

 

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি পেতে ১৭ দিন ধরে এক তরুণী তার স্বামীর বাড়িতে অনশন করছেন। ১৭ দিন পর অবশেষে কাবিনের টাকা দিয়ে সেই তরুণীকে বিদায় করে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা নামক এলাকার মুসা ব্যাপারীর বাড়িতে।

 

 

স্থানীয়রা জানান, ২০২২ সালে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা নামক এলাকার মুসা ব্যাপারীর বাড়ির মো. হাকিমের ছেলে আবুল কালাম (কালু) এর সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকার গোলাম তালুকদার বাড়ির শাহাবুদ্দিনের মেয়ে তাছলিমার বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের এক বছর আগে কালুর সঙ্গে তাছলিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ২০২২ সালে পরিবারের অজান্তে তারা পালিয়ে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন।

 

 

বিয়ের পরে চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। কিছুদিন আগে তাকে চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় রেখে কালু গোপনে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে চলে আসেন এবং তার ব্যবহৃত ফোনটিও বন্ধ করে রাখেন।

 

 

কয়েকদিন পর তিনি ফেসবুকের মাধ্যমে দেখতে পান, কালু নতুন করে আবার বিয়ে করেছেন এবং বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন। পরে বিভিন্ন মাধ্যমে এলাকার ঠিকানা সংগ্রহ করে তিনি লক্ষ্মীপুরের কমলনগরে আসেন। কোনো উপায় না পেয়ে গত ২ অক্টোবর থেকে টানা ১৭ দিন কালুর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন তাছলিমা।

 

 

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী সমাধানের উদ্যোগ নেয়। পরে উভয়পক্ষ বসে ১ লাখ ৭০ হাজার টাকা তাছলিমাকে দিয়ে বিদায় করে দেন।

 

 

চরফলকন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মেম্বার বলেন, বিষয়টি সমাধানের জন্য তিনি কালুর পরিবার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে তাছলিমাকে বুঝিয়ে দেন। এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।

 

 

অনশনরত তাছলিমা জানান, তার কাবিনের ৩ লাখ টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা বুঝিয়ে পেয়েছেন তিনি। তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এখন তিনি চট্টগ্রামের ফটিকছড়ির নিজ বাড়ীতে চলে যাচ্ছেন।

 

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, উভয়পক্ষ বসে ঘটনাটি সমাধান করছেন বলে তাকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।