সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার
ভিডিও নিউজ
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার মনির হোসেন কাজল 
/ ৩১৩ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সাদা প্যানেল’ সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ৯টি, অন্যদিকে সভাপতিসহ বাকি পদগুলোতে বিএনপিপন্থী ‘নীল প্যানেল’ ৫ পদে জয়ী হয়েছেন। এ ছাড়া জামায়াতপন্থী সবুজ প্যানেল থেকে সদস্য পদে ১ জন বিজয়ী হয়েছেন।

 

 

নির্বাচনি ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোশাররফ হোসেন মাসুদ। এ ছাড়া সাদা প্যানেল থেকে কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মো. সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ। সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বাবুল। ট্রেজারার পদে জায়েদ হোসেন দিদার। আপ্যায়ন সম্পাদক পদে নুর হোসেন সবুজ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিজাম উদ্দিন পলাশ ও সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান।

 

 

এদিকে নীল প্যানেল থেকে সভাপতি পদে জয়লাভ করেন এ.বি.এম জাকারিয়া। এছাড়া এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সফিক উল্লাহ সুমন। লাইব্রেরি সম্পাদক পদে সালেহ উদ্দিন। সদস্য পদে নুর আলম, শুভ প্রমুখ। এছাড়া জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে ইমরান (সবুজ) নামে একজন জয় লাভ করেন।

 

 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে আজ বুধবার ভোরে ফলাফল প্রকাশিত হয়। ভোটার ৬২৭ জনের মধ্যে ৬১৩ জন ভোট প্রদান করেন। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

 

 

নির্বাচনের ফলাফল ঘোষণার পর আদালত পাড়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নব-নির্বাচিত কমিটিকে আইনজীবী সমাজের বিভিন্ন স্তরের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যারিস্টার মনির হোসেন (কাজল) সাবেক নির্বাচিত ভিপি ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি, সাবেক দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, সাবেক আইন বিষয়ক সম্পাদক নোয়াখালী জেলা বিএনপি। তিনি নব-নির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।