বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়লো ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি
/ ৩৫২ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন

 

 

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে ১০ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট নামক বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

স্থানীয়রা জানান, ভোর ৪ টার দিকে বিদ্যুৎ শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুটি টিম স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ততক্ষণে ওই বাজারের প্রায় ১০ টি দোকানপুড়ে ছাই হয়ে যায়।

 

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোরে বাজারে আগুন লেগেছে বলে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে গেছে। এখন আমাদের ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই।

 

 

রামগতি ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ১০ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

 

রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।