বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি
/ ৩৪৩ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:০২ পূর্বাহ্ন

 

 হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ 

হোয়াইট হাউজে বিদায়ী প্রসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানান। বুধবার (১৩ নভেম্বর) ২০২৪ স্থানীয় সময় সকালে ওভাল অফিসে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় করমর্দন করে একে অপরকে অভিবাদন জানান। খবর রয়টার্সের।

বৈঠকে বাইডেন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট বাইডেন এ সময় জানান, তিনি একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে চান এবং দেশের ভালোবাসা ও সংহতির পথে কাজ করবেন।

এটি ছিল বাইডেন ও ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে ২০২০ সালের নির্বাচনের পর একবার ওভাল অফিসে এই দুই নেতা সাক্ষাৎ করেন। উল্লেখ্য ২০২০ সালের আমেরিকার  প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হোয়াইট হাউজে প্রবেশ করেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়লাভের পরেই ট্রাম্প তার আসন্ন প্রশাসন সাজাচ্ছেন। নতুন প্রশাসন সাজানোর ক্ষেত্রে ট্রাম্প সেই সব রিপাবলিকান কর্মকর্তাদের নিয়ে আসতে চাইছেন যারা গত চার বছরে তার প্রতি রাজনৈতিক ভাবে সর্বাধিক বিশ্বস্ত থেকেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প পররাষ্ট্রনীতি সম্পর্কে পরিষ্কার বক্তব্য রেখেছেন। তিনি চীন, ইরান, ভেনেজুয়েলা ও কিউবার সঙ্গে সম্পর্কের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কাউকে বসানোর ক্ষেত্রেও এই নীতি মেনে চলেছেন ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ট্রাম্প।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।