রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের আত্মহত্যা 
ভিডিও নিউজ
সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান গাইবান্ধার পলাশবাড়ীতে রামমুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে এমপি কামরুজ্জামান সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
সাংবাদিক মো. কাজল বিটিএসএফ সম্মাননায় ভূষিত
/ ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ন

 

স্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার গর্বিত সন্তান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মো. কাজল সফল সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য বিটিএসএফ “সম্মাননা স্মারক” অর্জন করেছেন। গত শনিবার (৯ নভেম্বর ২০২৪) ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে বিটিএসএফ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. কাজল পূর্বেও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব মো. আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিটিএসএফ-এর উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু। প্রধান বক্তা ছিলেন বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট জাদুশিল্পী ও বিটিএসএফ-এর উপদেষ্টা এ্যাডভোকেট মাসুদুর রহমান, ঢাকার লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মো. মনিরুজ্জামান, ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন শিকারী, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান শরীফ মো. আব্দুল কাদের, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মো. শামছুল আলম, এবং রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ-এর ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, এম. এ. গফুর মোল্লা, মাহবুবুর রহমান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বিটিএসএফ-এর ভাইস-চেয়ারম্যান মু. হারিসুর রহমান, যুগ্ম মহাসচিব মো. ছবুর হোসেন, হামিদুল ইসলাম, আতিকুর রহমান, এবং আসাদুজ্জামান মিঞা প্রমুখ।

অনুষ্ঠানে বিটিএসএফ-এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মাননা স্মারক গ্রহণকালে মো. কাজল বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার প্রেরণা যোগাবে। দেশের উন্নয়নে সাংবাদিকতার সঠিক ও নির্মল ভূমিকা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ।”

বিটিএসএফ-এর এই সম্মাননা পুরস্কার প্রাপ্তির মাধ্যমে মো. কাজল তার কর্মক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলেন, যা তৃণমূল সাংবাদিকতার সঠিক দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।