শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রবাসফেরত ব্যক্তির বাড়িতে দুই সন্তানের জননীর অনশন, এলাকায় চাঞ্চল্য এক্সিলেন্ট গ্রুপের সুপারস্টার অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬ বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ এবং পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দোয়া কবুলের ক্ষনে করি মোনাজাত আমার মাকে তুমি দাও জান্নাত শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি এবং প্রামান্যচিত্রে বজরা শাহী মসজিদ
ভিডিও নিউজ
১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ এবং পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দোয়া কবুলের ক্ষনে করি মোনাজাত আমার মাকে তুমি দাও জান্নাত শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি এবং প্রামান্যচিত্রে বজরা শাহী মসজিদ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
এক্সিলেন্ট গ্রুপের সুপারস্টার অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬ বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত
/ ৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

 

সম্মাননা পেলেন সুপারস্টার ৩ স্টার ১০ জন সকলকে নতুন গাড়ির চাবি, সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া সাফল্যের স্বীকৃতি, কর্মদক্ষতার মূল্যায়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা সৃষ্টির প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সুপারস্টার অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’। এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে গত ৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ সুপারস্টার সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সারা বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ডিলার, ডিপো ও ডিস্ট্রিবিউটরসহ প্রায় তিন হাজার মানুষ অংশ নেন।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফল কর্মকর্তা, স্টার ও সুপারস্টারদের সম্মাননা জানানো হয়। কর্মক্ষেত্রে অবদান, দীর্ঘদিনের পরিশ্রম, দক্ষতা ও অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনজন সুপারস্টার এবং ১০ জন জেনারেল ম্যানেজারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নতুন করে সুপারস্টার হিসেবে স্বীকৃতি পান সুমন চৌধুরী, মোশারফ হোসেন চৌধুরী ও আতাউল করিম।

 

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননাপ্রাপ্ত স্টার ও সুপারস্টারদের হাতে নতুন ব্র্যান্ডের গাড়ির চাবি, সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনোয়ার হোসাইন রয়েল রানা, কোম্পানির পরিচালকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা তাঁদের হাতে এসব পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

 

 

প্রায় তিন হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী, ডিলার, ডিপো ও ডিস্ট্রিবিউটরদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্যের এক মিলনমেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

 

 

আয়োজকদের মতে, এ আয়োজন কেবল পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা নয়; বরং কর্মীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া, তাঁদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি এবং ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতিষ্ঠানের উন্নয়নে যাঁরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অবদান রাখছেন, তাঁদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশাত্মবোধক গান, সম্মাননাপ্রাপ্তদের অনুভূতি প্রকাশ, প্রধান নির্বাহীর দিকনির্দেশনামূলক বক্তব্য এবং অতিথিদের অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা কর্মদক্ষতা, নিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার সিইও আনোয়ার হোসাইন রয়েল রানার নেতৃত্ব, দূরদর্শী চিন্তা এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার উদ্যোগের প্রশংসা করা হয়। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, কর্মীদের অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করা হলে তাঁদের আত্মবিশ্বাস বাড়ে, কাজের প্রতি দায়িত্ববোধ জোরদার হয় এবং প্রতিষ্ঠানের সম্মিলিত সাফল্যের পথ আরও সুগম হয়।

 

 

সম্মাননাপ্রাপ্তদের জন্য এ আয়োজন ছিল কর্মজীবনের অর্জন উদ্‌যাপনের একটি স্মরণীয় উপলক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্য ও ব্যবসায়িক সহযোগীদের জন্যও এটি নতুন লক্ষ্য নির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাংবাদিক, স্টার, সুপারস্টার, প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ডিলার, ডিপো, ডিস্ট্রিবিউটর এবং এক্সিলেন্ট পরিবারের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে কর্তৃপক্ষ। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও আন্তরিকতায় আয়োজনটি সফল ও স্মরণীয় হয়ে উঠেছে বলে জানানো হয়।

 

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান আল্লাহ তাআলার কাছে এক্সিলেন্ট গ্রুপের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার শ্রম, প্রচেষ্টা ও উদ্যোগের কল্যাণ কামনা করা হয়।

 

 

প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সাফল্যের প্রতি অবিচল অঙ্গীকারের মাধ্যমে এক্সিলেন্ট গ্রুপ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং নতুন নতুন অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে। এক্সিলেন্ট গ্রুপ—স্বপ্ন, সাফল্য ও সম্ভাবনার এক অনন্য পরিবার।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।