বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ এবং পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দোয়া কবুলের ক্ষনে করি মোনাজাত আমার মাকে তুমি দাও জান্নাত শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি এবং প্রামান্যচিত্রে বজরা শাহী মসজিদ চাটখিল পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান
ভিডিও নিউজ
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ এবং পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দোয়া কবুলের ক্ষনে করি মোনাজাত আমার মাকে তুমি দাও জান্নাত শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি এবং প্রামান্যচিত্রে বজরা শাহী মসজিদ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা
নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
/ ৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

 

 

উজ্জ্বল কুমার, নওগাঁঃ

নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা ফতেপুর গ্রামে সীমান্তে বিএসএফ কতৃক একই পরিবারের ৪ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে। ও জয়পুরহাট সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাত জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে পুশইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

 

 

৬ অক্টোবর মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এলাকায় নারী পুরুষসহ ৪জন এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ৩জনকে পুশইনের এই চেষ্টা চালানো হয়। বর্তমানে সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন। সাতজনের মধ্যে একজন নারী এবং বাকি সবাই পুরুষ।

 

 

জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

 

 

খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই চারজন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

 

 

এবিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, আজ সকালে বিএসএফ সদস্যরা সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই চার জনকে ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে শনাক্ত করে।

 

 

পুশইন চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।

 

 

তিনি বলেন, বর্তমানে ওই এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সাথে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।