রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার পিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি  দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার
ভিডিও নিউজ
দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ
যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে গেছে 
/ ৩৭৮ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন

 

অভয়নগর প্রতিনিধিঃ মাহাদী হাসান মেহেদী

যশোরের অভয়নগর উপজেলায় অগ্নিকাণ্ডে ফার্নিচার, ওয়েল্ডিং, স্টেশনারিসহ চারটি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেঙ্গল রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পাশে আনু ভান্ডারের মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মার্কেট মালিকের ছেলে আলমগীর হোসেন বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে জুম্মার নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়ার সময় মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর দেওয়ার ২৫ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে একটি ফার্নিচার, ওয়েল্ডিং, স্টেশনারিসহ চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী পলাশ খান বলেন, ‌’শুক্রবার বন্ধের দিন হওয়ায় বাড়িতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সম্প্রতি একটি সমিতি থেকে ঋণ করে অনেক দামি দামি ফার্নিচার তৈরি করেছিলাম। এখন সব শেষ। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বেঙ্গল রেলগেট এলাকা থেকে অগ্নিকাণ্ডের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। পূর্ণ তদন্তের পর চার দোকানের ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।