বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি
রাজবাড়ীতে মা-বাবাকে হারিয়ে নির্বাক দুই অবুঝ শিশু
/ ৫৩০ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন

 

 

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ীঃ

বাবার আদর ও মায়ের স্নেহ নিয়ে বেড়ে উঠার কথা যখন, ঠিক তখনই স্বপ্নের মতো মাত্র ৮ মাসের ব্যবধানে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে বাবা-মা দু’জনই। বাবা-মা হারিয়ে দুই নাবালক শিশু রিয়ান ও তাসকিন একদম নির্বাক হয়ে পড়েছে। তাদের কান্নায় আজও ভারি হয়ে আছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকাড়া গ্রামের বাতাস। আর তাদের আর্তচিৎকারে ব্যাকুল হয়ে পড়েছে বৃদ্ধ নানি, অর্ধ বয়স্ক মামা-মামি সহ প্রতিবেশিরা। শত চেষ্টাতেও থামছে না যমজ দুই শিশু সন্তান রিয়ান আর তাসকিন (৯) এর অশ্রু বিসর্জন। শিশু রিয়ান ও তাসকিন ২০২৫ সালে বহরপুর অক্সফোর্ড আইডিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি থেকে ৪র্থ শ্রেণীর পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে ৫ম শ্রেণীতে উর্তিন্ন হয়েছে।
শেকাড়া গ্রামে বাবা মায়ের আদর স্নেহ হতে চিরবঞ্চিত এ দুই শিশুর জীবন-জীবিকা কেমন করে চলবে। কে নেবে তাদের লেখাপড়া, অন্নবস্ত্র বাসস্থানের দায়িত্ব। এ ভাবনা কেবল এখন তাদের নানি, মামা- মামির মধ্যেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে তাদের প্রতিবেশীসহ গ্রামের সবার মাঝে।

 

 

প্রতিবেশী নুরুল ইসলাম ও আব্দুল গফ্ফারসহ অন্যান্যরা বলেন, এ গ্রামের মনিরুল ইসলাম খোকন পেশায় ছিল সাধারণ ব্যবসায়ী। ব্যবসা থেকে প্রতিদিন যা রোজগার করতো তাই দিয়েই খেয়ে পড়ে চলতো খোকন আর বাবলী পারভীন ওরফে লতা বেগম ও যমজ দুই সন্তানের সংসার। আকস্মিকভাবে গত ১ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খোকন। সে যখন মারা যায় তখন রিয়ান- তাসকিনের বয়স মাত্র নয় বছর। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বাবলী পারভীন ওরফে লতা বেগম দুই ছেলে সন্তান নিয়ে ভাই-বোনদের সহযোগিতায় বহু কষ্টে দিনাতিপাত করছিলেন।

 

 

প্রতিবেশিরা বলেন, ছোট ছোট সন্তান আর স্ত্রীকে রেখে মনিরুল ইসলাম খোকন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর স্বামী মৃত্যুর মাত্র ৮ মাসের মাথায় অবুঝ দুই শিশু সন্তান হারায় মা বাবলী পারভীন ওরফে লতা বেগমকে। মৃত স্বামী-স্ত্রীর অতি স্বল্প পরিমাণ জায়গা-জমি ছাড়া আর কিছুই নেই। সেই স্বল্প জমি থাকলেও বহরপুর বাজার এলাকায় ছোট একটি ঘর ভাড়া নিয়ে সন্তানদেরকে নিয়ে বসবাস করতেন মনিরুল ইসলাম খোকন ও বাবলী পারভীন লতা দম্পতি।

 

 

গত ১৫ ডিসেম্বর বিকালে চন্দনী এলাকায় বোনের বাড়ীতে যাওয়ার সময় রাজবাড়ী নতুন বাজার মুরগি ফার্মের নিকট রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন বাবলী পারভীন ওরফে লতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ডিসেম্বর ভোর ৩টায় মৃত্যুবরণ করেন বাবলী পারভীন ওরফে লতা বেগম। তাকে শেকাড়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

 

 

মা-বাবাকে হারানো দুই শিশুর নানি সৈয়দা বেগম বলেন, পিতা-মাতা হারা এদের কিভাবে লালন-পালন করবো, তা ভেবে কুলকিনারা করতে পারছি না। কারণ আমি নিজেও একজন বিধবা এখন সন্তানের উপর নির্ভরশীল। আমি আমার বড় ছেলের রোজগারে মোটামুটি কোনো রকম দিনাতিপাত করছি। এর মধ্যে আমি নিজেও অসুস্থ্য হয়ে পড়ে আছি। এখন এ অসহায় নাতি দুটোকে লালন পালন করব কিভাবে, তা নিয়ে ভেবে কিনারা পাচ্ছি না। রিয়ান-তাসকিন এর মামা এস এম হেলাল খন্দকার বলেন, আমার আপা বাবলী পারভীন ওরফে লতা বেগম ও দুলাভাই মনিরুল ইসলাম খোকনের যমজ দুই ছেলেকে নিয়ে কাটছিলো সুখের জীবন। হঠাৎ করে গত ১মে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। দু’টি সন্তান নিয়ে আপা দিনপার করছিলেন। গত ১৫ ডিসেম্বর চন্দনী বোনের বাড়ীতে যাওয়ার সময় রাজবাড়ী নতুন বাজার মুরগি ফার্ম এলাকায় মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অসহায় হয়ে পড়ে ছোট দুই ভাগিনা রিয়ান ও তাসকিন। এখন কিভাবে চলবে তাদের জীবন। কেমনে হবে লেখাপড়া। এ বছরে বহরপুর অক্সফোর্ড আইডিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি থেকে বার্ষিক পরীক্ষা দিয়ে ৫ শ্রেণীতে উত্তীর্ন হয়েছে তারা।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।