শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ১
/ ৩১৭ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন

 

বিশেষ প্রতিনিধি: কাজল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে গোপন মদ তৈরির কারখানায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার দেশীয় চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ উৎপাদনের সরঞ্জাম উদ্ধার করেছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উজ্জ্বল ধরেনের বাড়ি থেকে তার স্ত্রী ববি মারিয়া গমেজ (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল ধরেন দীর্ঘদিন ধরে তার বাড়িতে গোপনে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটারের পাঁচটি ও ১০ লিটারের ২৫টি প্লাস্টিকের ড্রামে মজুদ করা চোলাই মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত ছয়টি বড় ড্রাম (জাওয়া/ওয়াশ) উদ্ধার করে।

এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ এবং মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,০০,০০০ টাকা এবং কাঁচামালের মূল্য প্রায় ৯০,০০০ টাকা, মোট আনুমানিক মূল্য প্রায় ৪,৯০,০০০ টাকা।

স্থানীয়রা এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের মদ তৈরির আস্তানা ধ্বংস হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ওসি মো. আলাউদ্দিনের বক্তব্য অনুযায়ী, মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।