রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পরকীয়া প্রেমিক, অতঃপর বিয়ে রাজশাহীর ‎দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ থাকায় চরম দুর্ভোগে ২০টি পরিবার ‎ চট্টগ্রামে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী ঢাকায় ন্যাশনাল তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত যান্ত্রিক কৃষির যুগে এসে, যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি তাই কুকুরের উপর ভর করছেন কৃষক মা এখনও জানেন না তার ওমানপ্রবাসী চার প্রিয় সন্তান আর এই দুনিয়াতে নেই ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড কালিহাতীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি
ভিডিও নিউজ
গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পরকীয়া প্রেমিক, অতঃপর বিয়ে রাজশাহীর ‎দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ থাকায় চরম দুর্ভোগে ২০টি পরিবার ‎ যান্ত্রিক কৃষির যুগে এসে, যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি তাই কুকুরের উপর ভর করছেন কৃষক ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি কালিহাতীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক
সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
/ ২৭১ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২:০৫ পূর্বাহ্ন

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। গতকাল ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানেরপরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলামসহ কর্মপররিষদ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ আসিবের পরিবারসহ ৪৮ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের পাঠানো আর্থিক সহযোগীতার চেক তুলে দেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমরা অধিকার ফিরে পেয়েছি। হাসিনা সরকার যদি এখনো ক্ষমতায় থাকতো তাহলে গ্রামগঞ্জে, রাস্তাঘাটে ও পাড়া-মহল্লায় লাশ আর লাশ দেখতে পেতাম। এই জালিম স্বৈরাচারী হাসিনা চুড়ান্ত পরিণতি বুঝতে পেরে পালিয়ে গেছে। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি। তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে তান্ডব চালিয়েছিলো তা পৃথিবীর ইতিহাসে কোন হায়ওয়ান জানোয়ারও এই আরচন করতে পারে না। তারা সেদিন লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। এছাড়া তারা বিডিআর এর ৬৪ জন চৌকস সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছিলো। শাপলা চত্তরে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে নির্মমভাবে হামলা ও গুলি চালিয়ে ছিলো। কত লোক সেখানে মারা গিয়েছে তা আজ পর্যন্ত উদঘাটন করতে পারেনি। দিগন্ত টিভির কাছে সেই তথ্য ছিলো বলে তারা সেদিন দিগন্ত টিভিও বন্ধ করে দিয়েছিলো। অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।