শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
কিশোরগঞ্জের ভৈরবে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার
/ ৪৩৭ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, নিজাম উদ্দীনঃ

কিশোরগঞ্জের ভৈরবে এক তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হুমায়ুন আহমেদ নামে এক প্রবাসী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হুমায়ুন আহমেদ (৪১) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম মৌসুমী বেগম (৩০)। ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁকে আসামি করা হয়েছে বলে বাদী জানিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেয়েটির বয়স ১৯ বছর। হুমায়ুন থাকেন দুবাইয়ে। মুঠোফোনে দুজনের পরিচয় হয়। কথাবার্তা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কথা ছিল হুমায়ুন দেশে এসে বিয়ে করবেন। তিন মাস আগে হুমায়ুন দেশে ফেরার পর মেয়েটি বিয়ের কথা বললে হুমায়ুন সাড়া দেননি। একপর্যায়ে জানা যায়, হুমায়ুন বিবাহিত। তাঁর স্ত্রী-সন্তান আছে। এ নিয়ে হুমায়ুনের সঙ্গে মেয়েটির ঝগড়া ও মনোমালিন্য হয়। এজাহারের বর্ণনা অনুযায়ী, ৩ অক্টোবর হুমায়ুন দেখা করার অনুরোধ করলে ভৈরব পৌরসভার কাছে যায় মেয়েটি। এরপর সেখানকার একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও ও ছবি তুলে রাখেন। বাড়াবাড়ি করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েক দিন পর হুমায়ুন আবার মেয়েটিকে দেখা করতে বলেন। মেয়েটি রাজি না হওয়ায় ভিডিও ও ছবি মেয়েটির স্বজনদের পাঠিয়ে সম্মানহানি করেন।

মামলার বাদী জানান, হুমায়ুন আমার মেয়েকে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি ভিডিও ছড়িয়ে দিয়ে আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে। হুমায়ুনের স্ত্রীকে অভিযুক্ত করার বিষয়ে বলেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার ব্যাপারে হুমায়ুনের স্ত্রীর হাত আছে।

পুলিশ হেফাজতে থাকা হুমায়ুন আহমেদ ও তাঁর স্ত্রী মৌসুমী বেগম অভিযোগ অস্বীকার করেছেন। হুমায়ুন আহমেদ বলেন, কে ভিডিও করেছে এবং কারা ছড়িয়েছে কোনোটি আমার জানা নেই।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, র‍্যাবের সহযোগিতায় শিমুলকান্দি গ্রাম থেকে মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।