বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন
ভিডিও নিউজ
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
পটুয়াখালী ভার্সিটিতে, হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ নাম দিয়েছে শিক্ষার্থীরা
/ ৪৯১ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:২৪ পূর্বাহ্ন

 

দুমকী ও পবিপ্রবি, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নাম দিয়েছে ‘বিজয়-২৪ হল’।

গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয়-২৪ হল এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ফরিদুল ইসলাম বলেন, “খুনি ও ফ্যাসিস্ট হাসিনা তার সকল কাজকে জায়েয করতো তার পিতার নাম জুড়ে দিয়ে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের স্মরণে বিজয়-২৪ নামকরণ করেছি”।

এছাড়া আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন, “আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেন জুলাইকে না ভুলি, সকল কাজ যেনো জুলাইয়ের চেতনায় করতে পারি তাই আমরা শিক্ষার্থীরা এই হলের নাম দিয়েছি বিজয়-২৪ হল”।

এ ব্যাপারে অত্র হলের প্রভোস্ট প্রফেসর ড. মাসুদুর রহমান বলেন, নাম পরিবর্তনের বিষয় শুনেছি তবে পরিবর্তন করতে হলে আইনগত ভাবে রিজেন্ট বোর্ডের অনুমোদন লাগবে।
এ বিষয়ে পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, নাম পরিবর্তনের বিষয়টি শুনেছি, নাম পরিবর্তনের দাবিতে কিছুদিন পূর্বে ছাত্ররা স্মারকলিপি দিয়েছিলো। তবে নাম পরিবর্তন করতে হলে অবশ্যই রিজেন্ট বোর্ডের অনুমোদন লাগবে।

উল্লেখ্য যে, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম বিজয়-২৪ রাখার প্রেক্ষিতে এবং গত নভেম্বরের ১৮ তারিখে বঙ্গবন্ধু হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।