বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার স্বাস্থ্য পরীক্ষার জন্য ২ বছরের বেশি সময় পর বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি
ভিডিও নিউজ
ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
ঠাকুরগাঁওয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত 
/ ৫২৩ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

ঠাকুরগাঁওয়ে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে দিনাজপুর জেলা বিএনপি টিম। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, গেষ্ট অব অনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল, বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক, মো: আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হাজারও দর্শক-সমর্থক ও অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে আগত প্রধান অতিথি, গেষ্ট অব অনার সহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পরিচালনা কমিটির সদস্যগণ। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে “দিনাজপুর জেলা বিএনপি” দল টাইব্রেকারে ৪-২ গোলে ”রংপুর মহানগর বিএনপি” দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। উল্লেখ্য, টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি টিম অংশগ্রহণ করে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।