শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

জেএসডি নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেনের মা হারুসা বেগমের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র শোক প্রকাশ
/ ১০১৮ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাষ্ট্র এর যুগ্ম আহবায়ক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী সাবেক ছাত্রলীগ নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেন এর মমতাময়ী মা হারুসা বেগম গত ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২:৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমা হারুসা বেগমের মৃত্যুতে জেএসডি যুক্তরাষ্ট্র এর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। জেএসডি যুক্তরাষ্ট্র এর নেতৃবৃন্দ প্তাদের নেতার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জেএসডি নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেন এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেনঃ নিউইয়র্ক প্রবাসী দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি সরোয়ার হোসাইন, মুলধারার রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, যুক্তরাষ্ট্র জেএসডি’র উপদেষ্টা হেলাল উদ্দিন, যুক্তরাষ্ট্র জেএসডি’র আহবায়ক এনামুল হায়দার, যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন আহমেদ শামীম, তছলিম উদ্দিন খান, জাকির হোসেন স্বপন, আরজু হাজারী,
মোহসিনুর রহমান সবুজ, মোহাম্মদ রফিক উল‍্যাহ, চৌমুহানী সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, যুক্তরাষ্ট্র জেএসডি’র অন্যতম নেতা গাজী আযম বাদল, হারুনুর রশীদ, ফারুক হোসেন, ফজলুল হক, যুক্তরাষ্ট্র জেএসডি নেত্রী রোকেয়া বেগম, সাবেক ছাত্রনেতা আজিজুল হক, গোলাম ফারুক প্রমুখ।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র জেএসডি নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেন এর মা দীর্ঘ দশ বছর থেকে তার সাথে যুক্তরাষ্ট্রের প্লোরিডাতে বসবাস করে আসছিলেন। গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে বেড়ানো ও পরিবারের অন্য সদস্যদের সাথে পবিত্র রমজান পালন ও ঈদ উদযাপনের উদ্দেশ্যই গিয়েছিলেন। ৭৫ বয়সী হারুসা বেগম মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।