শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ আজ বিশ্ব হাত ধোয়া দিবস কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ কাট্টলীতে শাহ এমদাদীয়ার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা
ভিডিও নিউজ
বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, এডিস মশার লার্ভা নিধন কর্মসূচি এবং পঞ্চগড়ে ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবি মোতায়েন, সীমান্তে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ এবং কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান বীরগঞ্জে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, কালিহাতীর পূজা মন্ডপে সরকারি অনুদান এবং নোয়াখালীর কাঁচাবাজার গুলোতে নিত্য পণ্যের উর্ধ্বগতি নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব
/ ১৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
দীর্ঘ এক যুগ পর অবশেষে নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল উপজেলা ও চাটখিল পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতাদের মূল্যায়নের ভিত্তিতে শাহাদাত হোসেন মুরাদকে আহ্বায়ক এবং রাকিব হোসেন রাজকে সদস্য সচিব করে ৬৮ সদস্য বিশিষ্ট চাটখিল উপজেলা ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও অশ্রু বিন্দু পাটোয়ারীকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট চাটখিল পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির শর্তানুযায়ী, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে অধীনস্থ সকল ইউনিট পুনর্গঠন করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কমিটি গঠনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ বলেন, “দীর্ঘ এক যুগ পর চাটখিলের ছাত্রদলকে নতুন করে সংগঠিত করার যে দায়িত্ব আমাদের কাঁধে দেওয়া হয়েছে, তার জন্য জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

 

তিনি আরও বলেন, “বিগত দিনে যারা রাজপথে মামলা, হামলা ও চরম নির্যাতনের শিকার হয়েছেন, সেই ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই এই কমিটি গঠিত হয়েছে। আমাদের প্রথম কাজ হবে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তৃণমূলের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো এবং সব ভেদাভেদ ভুলে ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত করা। কোনো অপশক্তি বা নির্যাতন চাটখিলের ছাত্রসমাজকে দমাতে পারবে না। আমরা রাজপথে থেকে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাটখিলে ছাত্রদলের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

 

এদিকে চাটখিলে দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় তৃণমূলের ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঙ্গাভাব দেখা গেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।