রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
রাজশাহীর ‎দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ থাকায় চরম দুর্ভোগে ২০টি পরিবার ‎ চট্টগ্রামে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী ঢাকায় ন্যাশনাল তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত যান্ত্রিক কৃষির যুগে এসে, যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি তাই কুকুরের উপর ভর করছেন কৃষক মা এখনও জানেন না তার ওমানপ্রবাসী চার প্রিয় সন্তান আর এই দুনিয়াতে নেই ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড কালিহাতীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ
ভিডিও নিউজ
রাজশাহীর ‎দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ থাকায় চরম দুর্ভোগে ২০টি পরিবার ‎ যান্ত্রিক কৃষির যুগে এসে, যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি তাই কুকুরের উপর ভর করছেন কৃষক ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি কালিহাতীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে–মির্জা ফখরুল
/ ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁওঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।

 

০২ এপ্রিল ২০২৫ বুধবার সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে দলের মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়। যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগণের সাথে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন। যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তবে তারা যদি জনগণের বাহিরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করতে পারবে না। গণতন্ত্রই মূল দাবি করে মহাসচিব বলেন, গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈকিত দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে উঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়। যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ। এ সময় ঠাকুরগাঁও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।