বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে থাইল্যান্ডি জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ১০ জন গ্রেফতার টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নিখোঁজের ৪দিন পরও সন্ধান মিলেনি পুঠিয়ার গৃহবধূ অনিকার সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার পিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি  দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ
ভিডিও নিউজ
দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায়
কুড়িগ্রামে আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
/ ১৬৯ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রামঃ

র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে কুড়িগ্রামে আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

আজ ৩ মে (শনিবার) বেলা ১২ টায় সবুজ পাড়া দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় যোগ দেয়।

 

আমার বাংলাদেশ (এবি) পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় এবি পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহম্মেদ ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক হিংসা বিদ্বেষ ও দেশের অভ্যন্তরের সমস্যা সমাধান
আমাদেরই করতে হবে। কেউ কেউ মনে করে মদিনা হলে সমাধান, কেউ কেউ মনে করে দিল্লি হলে সমাধান, কেউ কেউ মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র হলে সমাধান। বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান বাংলাদেশেই হতে হবে বলে আমরা মনে করি। এসময় কুড়িগ্রাম জেলার রাস্তাঘাট, স্বাস্থ্য ও চিকিৎসা, বন্যা, খরা, ১৬ নদনদী অববাহিকা চরের মানুষের জীবন জীবীকাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের জন্য রাজনৈতিক প্রতিহিংসা বিদ্বেষ হানাহানি দূরে থাকার আহবান জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি) দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের এমন বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

এসময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান এবং রংপুর বিভাগের সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

আলোচনা সভা শেষে এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব আরিফুর জ্জামান সাগরের আমন্ত্রণে কুড়িগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন মিতা ডায়াগনস্টিক সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এবি পার্টি অন্যতম অংশীদার দাবী করে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন করে
দ্রুত টেকসই সংস্কার নিশ্চিত করে আগামী সংসদ নির্বাচনে এবি পার্টি থেকে ৬১ আসনের তার্গেট নিয়ে কুড়িগ্রামেও কাজ করা হচ্ছে বলে মতবিনিময় করেন। এসময় পার্টির নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।