
বাংলার আলো টিভি ডেস্কঃ
যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৯ মে) বিকালে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিশাল আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা শ্রমিক নেতা বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও বার বার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দল নেতা আলাউদ্দিন, মিজানুর রহমান, তাইজুল ইসলাম, হুমায়ুন কবির, ইয়াসিন আরাফাত, শহিদুল ইসলাম, আক্তার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ



