বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
রাজবাড়ীর কালুখালীর চন্দনা নদী থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ 
/ ১৯২ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

 

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ীঃ

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের পরদিন আসলাম প্রামাণিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

আজ বুধবার ১১ জুন সকাল সাড়ে ৭ টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার ১০ জুন সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন আসলাম।

 

 

নিহত আসলাম পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিক ওরফে পেনু প্রামাণিকের ছেলে। তার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে।

 

 

আসলাম প্রামাণিকের ভাতিজা আজগর আলী জানান, আসলাম প্রামাণিক আগে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন। ৬ মাস আগে তিনি ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে ৩ লাখ টাকা দিয়ে একটা নতুন ইজিবাইক কিনে চালানো শুরু করেন। মঙ্গলবার ১০ জুন সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর সঙ্গে তার ফোনে স্বাভাবিক কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফোনে কল দেয়া হয়। তবে অসংখ্যবার কল দেয়া হলেও ফোন রিসিভ হয়নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নম্বরে ফোন ঢুকেছিল, তবে রিসিভ হয়নি। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

 

আজগর বলেন, মঙ্গলবার রাতেই পাংশা মডেল থানা, হাইওয়ে থানা ও কালুখালী থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও চাচার কোনো সন্ধান পাওয়া যায় নাই। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কালুখালীর চাঁদপুর ব্রিজের নিচে মরদেহ পাওয়ার খবর পেয়ে এসে আমার চাচার মরদেহ শনাক্ত করি। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।

 

 

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সকাল ৭ টার দিকে চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।